ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

এনইএফ বৃত্তিপ্রাপ্ত ঢাবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতীকী ছবি

শিক্ষা ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ।

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

বিভিন্ন বিভাগে অধ্যয়নরত প্রায় ৪০ জন বৃত্তিধারী শিক্ষার্থী করোনা ভাইরাসজনিত মহামারির সময় তাদের নিজ নিজ এলাকায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে। প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে ৩টি ভিন্ন প্রজাতির উদ্ভিদ চারা রোপন করে।

এ ব্যাপারে নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন বলেন, এনইএফ বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে অঙ্গীকারাবদ্ধ।

তাছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উক্ত তিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনাকে বৃক্ষ রোপনের মাধ্যমে স্মরণীয় করে-

রাখা গৌরবের বিষয়। শিক্ষার্থীদের বৃক্ষরোপণ সাধারণ মানুষকেও পরিবেশ সম্পর্কে সচেতন এবং সংবেদনশীল করে তুলবে।

ট্যাগস

এনইএফ বৃত্তিপ্রাপ্ত ঢাবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় ০৮:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

শিক্ষা ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ।

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

বিভিন্ন বিভাগে অধ্যয়নরত প্রায় ৪০ জন বৃত্তিধারী শিক্ষার্থী করোনা ভাইরাসজনিত মহামারির সময় তাদের নিজ নিজ এলাকায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে। প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে ৩টি ভিন্ন প্রজাতির উদ্ভিদ চারা রোপন করে।

এ ব্যাপারে নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন বলেন, এনইএফ বৃত্তিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে অঙ্গীকারাবদ্ধ।

তাছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উক্ত তিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনাকে বৃক্ষ রোপনের মাধ্যমে স্মরণীয় করে-

রাখা গৌরবের বিষয়। শিক্ষার্থীদের বৃক্ষরোপণ সাধারণ মানুষকেও পরিবেশ সম্পর্কে সচেতন এবং সংবেদনশীল করে তুলবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481