ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

বন্যা কবলিত ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ  ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে ও শত শত লোক বাস্তুচ্যুত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের একটি জেলায় এসব দুর্যোগ ঘটেছে বলে বুধবার (১৫ জুলাই) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।

সংস্থাটির মুখপাত্র রাদিতিয়া জাতি জানান, উত্তর লুয়ু জেলায় বন্যা আঘাত হানার পর থেকে ২৩ জন নিখোঁজ রয়েছেন, উদ্ধারকারী দলের কর্মকর্তারা তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে এক গ্রামে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি ও ঘন কাদার মধ্যে আধা ডুবন্ত একটি ট্রাক দেখা গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। স্থানীয় বিমানবন্দরের একটি রানওয়েও কাদা ও আবর্জনায় ডুবে ছিল।

দুর্যোগ প্রশমন সংস্থা এবং তল্লাশি ও উদ্ধার সংস্থার স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভারি বৃষ্টিপাতে বেশ কয়েকদিন ধরে নিকটবর্তী তিনটি নদীতে প্লাবন দেখা দিয়েছিল, তখন ৬৫৫ জন লোককে সরিয়ে নেওয়া হয়।

নির্দিষ্টভাবে বর্ষাকালে ইন্দোনেশিয়া ঘনঘন বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের শিকার হয়। বন উজাড়ের কারণে এই পরিস্থিতি দিন দিন আরও নাজুক হচ্ছে।

জানুয়ারিতে দেশটির রাজধানী জাকার্তায় স্মরণকালের মধ্যে অন্যতম ভারি বৃষ্টিপাত হয়েছিল। ওই বৃষ্টিপাতে দেখা দেওয়া হঠাৎ বন্যায় ৬৬ জনের মৃত্যু হয়েছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

আপডেট সময় ০৫:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০