ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এবার ইরানে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

প্রেসিডেন্ট হাসান রুহানে

আন্তর্জাতিক ডেস্কঃ  নতুন করে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ইরানে বিয়েসহ সব ধরনের অনুষ্ঠান এবং জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে। তবে দেশটির অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান এখনও চালু আছে।

টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট হাসান রুহানে নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করেছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

গত এপ্রিলের মাঝামাঝি থেকেই ইরানে লকডাউনে ধীরে ধীরে শিথিলতা আনা হয়। এর ফল স্বরুপ সাম্প্রতিক সময়ে দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত ইরানেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।

এখন পর্যন্ত ইরানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ১১৭। এর মধ্যে মারা গেছে ১২ হাজার ৬৩৫ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ১৭ হাজার ৬৬৬ জন।

এদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন,
দেশজুড়ে আমাদের সব ধরনের অনুষ্ঠান এবং জনসমাগম বন্ধ করতে হবে।

তিনি বলেন, এখন উৎসব বা সেমিনার করার সময় নয়। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা বাতিল করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে, নতুন করে সংক্রমণ বাড়ার পেছনে বিয়ের পার্টি, বিভিন্ন অনুষ্ঠান এবং অন্যান্য জনসমাগমকেই দায়ী করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি এবং অন্যান্য কর্মকর্তারা।

ইরানের করোনাভাইরাস টাস্কফোর্সের এক উপদেষ্টা জানিয়েছেন, যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা না হয় তবে এই করোনা-

মহামারিতে দেশটিতে ৫০ থেকে ৬০ হাজারের মতো মানুষ মারা যাবে। করোনার দ্বিতীয় স্রোত আরও ভয়াবহ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এবার ইরানে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৮:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০