ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অবশেষে গ্রেপ্তার হলো ভারতের গ্যাংস্টার বিকাশ

গ্যাংস্টার বিকাশ

আন্তর্জাতিক ডেস্কঃ  দুই পাশে পুলিশের দুই কর্মী। মাঝখানে সেই কুখ্যাত গ্যাংস্টার। ওই অবস্থায় সজোরে চেঁচিয়ে উঠল, ম্যা বিকাশ দুবে হুঁ, কানপুরওয়ালা (আমি বিকাশ দুবে, কানপুরের)।

কথাটি শেষ না হতেই বিকাশকে সজোরে থাপ্পড় দিলেন পুলিশের একজন সদস্য। গত ৩ জুলাই বিকাশ ও তার দলের গুলিতে আটজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল।

তারপর থেকে হন্যে হয়ে বিকাশের খোঁজ করেছে পুলিশের কমপক্ষে ৪০টি দল। গত মঙ্গলবার হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেল থেকে পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ আগেই পালিয়ে যায় বিকাশ।

শেষ পর্যন্ত সাত দিন পর আজ বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যাওয়ার পথে ধরা পড়ে বিকাশ।

এএনআইয়ের একটি ভিডিওতে দেখা যায়, বিকাশকে নিয়ে কিছুটা হেঁটে এসে একটি গাড়ির কাছে অপেক্ষা করছিল পুলিশের একটি দল।

কাউকে দেখে মুখ বাড়িয়ে বিকাশ বলে ওঠে, ম্যা বিকাশ দুবে হুঁ, কানপুরওয়ালা। তারপরই সপাটে থাপ্পড় খায় সে। তারপর কিছুটা দমে গিয়ে ছটফট করতে থাকে।

অবশ্য তাতে তেমন লাভ হয়নি। কিছুক্ষণ পর গলা ধরে টেনেহিঁচড়ে নিয়ে চলে যায় পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অবশেষে গ্রেপ্তার হলো ভারতের গ্যাংস্টার বিকাশ

আপডেট সময় ০৬:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০