ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর টিকাটুলিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিজান (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ভবন থেকে পড়ে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মাসুদ জানান, তারা একসঙ্গেই রাজমিস্ত্রির কাজ করতো। মিজান কাজ করতো হেল্পার হিসেবে। টিকাটুলির আরকে মিশন রোডের জার্মান টাওয়ারের পাশে একটি নির্মানাধীন ১১তলা ভবনের ছাদে কাজ করছিলো তারা।

সেখান থেকে পা পিছলে পড়ে যায় মিজান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৫:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০