ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গোবিন্দ’র ছেলে যশবর্ধনের গাড়ি দুর্ঘটনা

গোবিন্দ’র সঙ্গে তার ছেলে যশবর্ধন

বিনোদন ডেস্কঃ  বলিউড অভিনেতা গোবিন্দ’র ছেলে যশবর্ধন আহুজা গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছেন। মুম্বাইয়ের জুহুতে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির খবরে জানা যায়, গোবিন্দ’র ছেলে যশবর্ধনের গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। তার গাড়ি গিয়ে অন্য একজনের গাড়িতে ধাক্কা মারে। তবে ছোটখাটো দুর্ঘটনা হওয়ায় হতাহতের কোনও খবর মেলেনি।

তবে যশবর্ধনের গাড়ির সামনের দিকে লাইট ভেঙে গেছে। পাশাপাশি দুই পক্ষের কেউ কোনও অভিযোগ দায়ের করেননি। নিজেদের মধ্যে আলোচনা করে সমস্ত বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে গোবিন্দ’র পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। পুলিশের তরফেও এ বিষয়ে জানানো হয়নি কিছু।

প্রসঙ্গত, গোবিন্দ’র দুই সন্তান টিনা আহুজা ও যশবর্ধন আহুজার কেউই এখনও পর্যন্ত বলিউডে পা রাখেননি। তাই সাধারণত তারা মিডিয়া বা অন্তর্জালের আলোচনার বাইরেই থাকেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গোবিন্দ’র ছেলে যশবর্ধনের গাড়ি দুর্ঘটনা

আপডেট সময় ০৭:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০