ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেহেদী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মেহেদী মুস্তাফাকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার বন্ধু ও সহপাঠীরা

শিক্ষা ডেস্কঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মেহেদী মুস্তাফাকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার বন্ধু ও সহপাঠীরা।

শনিবার (২০ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অর্ধশতাধিক শিক্ষার্থী সামাজিক দূরত্ব বজায় রেখেই মানববন্ধনে অংশ নেন।

এতে জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহেদি মোস্তফার বন্ধু ও জহুরুল হক হলের শিক্ষার্থী হাসান রাশিদুজ্জামান বিপ্লব।

তিনি বলেন, ‘আমার বন্ধু মেহেদী মোস্তফা ছিলেন নম্র ভদ্র। তাকে হত্যা করেছে একদল সন্ত্রাসী। দ্রুত এ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।

মেহেদী মোস্তফাকে আমরা আর ফিরে পাবো না। তবে যাদের দ্বারা বা যার দ্বারা সে নির্মমতার শিকার হয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে।’

কবি জসিমউদদীন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি বলেন, বন্ধু মেহেদী মোস্তফার হত্যার প্রতিবাদ জানাতে রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি।

মোস্তফা টাঙ্গাইলের কৃতী সন্তান ছিলেন। পারিবারিক সহিংসতা কিংবা যেভাবেই হোক তাকে হত্যা করা হয়েছে। হত্যার তিনদিন পার হলেও খুনি জিহাদকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন ক্ষেত্রে সফলতা দেখিয়েছে। আমরা আশাবাদী এ ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ-

সম্পাদক আসিফ তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ, উপ-সম্পাদক রিয়াদ হাসান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেহেদী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০