ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ২ কর্মচারী নিখোঁজ

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ২ কর্মী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্কঃ   পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দায়িত্বরত অবস্থায় ভারতীয় দূতাবাসের দুই কর্মচারী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জুন) সকাল থেকে ওই দুই কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ভারতের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’র গাড়ির চালক।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ, এনডিটিভির খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের বাইরে কাজে গিয়ে তারা নিখোঁজ হন।

এরই মাঝে এ ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ওই দুই কর্মী কয়েক ঘণ্টা ধরে নিখোঁজ বলে জানানো হয়। এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ একটি অভিযোগও দাখিল করেছে বলে খবরে জানানো হয়।

কয়েকদিন আগে ভারতের রাজধানী নয়াদিল্লীস্থ পাকিস্তানি দূতাবাসের দুই কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত। গুপ্তচরবৃত্তিকালে তারা হাতেনাতে ধরা পড়ে বলে ভারতের দাবি।

পড়ে ওই দুজনকে ভারতে অনাকাঙ্ক্ষিত ঘোষণা করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়। ওই ঘটনার পরপরই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হলো।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ২ কর্মচারী নিখোঁজ

আপডেট সময় ০৬:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০