ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪০৯ বাংলাদেশি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট

স্টাফ রিপোর্টারঃ  বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪০৯ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৮ মার্চ থেকে কাতার-বাংলাদেশ যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে।

কাতারের বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় যাত্রীরা কাতার থেকে ইস্যু করা করোনামুক্তির স্বাস্থ্য সনদ নিয়েছেন।  বিমানের ৭৭৭-৩০০ মডেলের এই উড়োজাহাজে ৩৫টি বিজনেস ক্লাস ও ৩৮৪টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

যাত্রীদের মধ্যে কাতারে বসবাসরত বাংলাদেশি পরিবার ও সাধারণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা রয়েছেন।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ গণমাধ্যমকে বলেন, কাতারের পক্ষ থেকে কাউকে পাঠিয়ে দেওয়ার জন্য কোনো চাপ নেই।

যাঁরা স্বেচ্ছায় অনেক দিন ধরে যেতে চাচ্ছিলেন এবং দূতাবাসে নিবন্ধন করেছিলেন, তাঁদের জন্য এই ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু নিবন্ধনকারীদের সংখ্যা বেশি, তাই বাকিদের জন্য আমরা আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করব।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪০৯ বাংলাদেশি

আপডেট সময় ১২:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০