ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আমাদের প্রস্তুতি আছে, বাকি আল্লাহ ভরসা: প্রধানমন্ত্রী

গণভবনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠক করেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার :বাংলাদেশের দিকে ধেয়ে আসা অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর সম্ভাব্য ক্ষতির প্রভাব মোকাবিলায় সরকার সব ধরনের তৎপরতা অব্যাহত রাখছে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত ২০ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। বুধবার (২০ মে) সকালে গণভবনে অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের বৈঠক। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অংশ নেন ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ কাউন্সিলের অন্যান্য সদস্যরা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।তিনি বলেন, আম্পান মোকাবিলার সার্বিক প্রস্তুতি গ্রহণ নিয়ে সন্তোষ জানান প্রধানমন্ত্রী। এ সময়, ১৩ হাজার ২৪১ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে যেখানে আশ্রয় নিয়েছেন প্রায় ২০ লাখ উপকূলীয় অঞ্চলের মানুষ।

বৈঠকে প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় দিক নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনা ভাইরাসের দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য আমরা যখন ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। তখন এই দুর্যোগ। এটা প্রাকৃতিক দুর্যোগ। এখানে কারো হাত নেই। এটা আমরা ঠেকাতে পারবো না। কিন্তু মানুষের জানমাল রক্ষা করার ব্যবস্থাটা আমরা নিতে পারি। এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি।’

দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় নেওয়া ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই পর্যন্ত যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেটুকু প্রস্তুতি, তাতে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, ‘প্রস্তুতি আমাদের আছে, বাকি আল্লাহ ভরসা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যাতে এতে আমাদের জানমালের ক্ষয়ক্ষতি না হয়। ঝড়ের শক্তিটা যাতে একটু কমে যায়, বাংলাদেশে আসতে আসতে।’

তিনি বলেন, আবহাওয়া দপ্তর আধুনিক করা হয়েছে, প্রতিবেশীদেশগুলো থেকে পূর্বাভাস সংক্রান্ত তথ্য বিনিময়ে আন্তর্জাতিক চুক্তির আওতায় বেশ কিছু কাজ করা হচ্ছে, যাতে করে সঠিক সময়ে সঠিক তথ্য আমরা পেতে পারি।

সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে গণভবনে সংযুক্ত ছিলেন সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

আমাদের প্রস্তুতি আছে, বাকি আল্লাহ ভরসা: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০