ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লকডাউনের ফলে অর্থসঙ্কট, ভারতীয় অভিনেতার আত্মহত্যা

মানমিত গ্রেওয়াল

বিনোদন ডেস্কঃ  করোনা ভাইরাসের দুর্যোগের সময় লকডাউনে থেকে আত্মহননের পথ বেছে নিলেন ভারতীয় টেলিভিশন অভিনেতা মানমিত গ্রেওয়াল (৩২)।

তার পারিবারিক বন্ধু ও প্রযোজক মানজিত সিং রাজপুত ভারতীয় সংবাদমাধ্যকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেওয়ালের জন্ম পাঞ্জাবে হলেও কাজের সূত্রে মুম্বাইয়ের খারঘরে সস্ত্রীক বসবাস করতেন। সেখানেই শুক্রবার (১৫ মে) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। লকডাউনে থাকার কারণে তিনি দীর্ঘদিন অর্থকষ্টে দিন পার করছিলেন।

গ্রেওয়ালের সঙ্গে রাজপুতের সাত বছরের বন্ধুত্ব। তিনি জানান, ভারতে চলমান লকডাউনে এই অভিনেতার আয় বন্ধ হয়ে যাওয়ায় তিনি অর্থসঙ্কটে পড়েন।

মানজিত সিং রাজপুত বলেন, গ্রেওয়াল অসম্ভব অর্থসঙ্কটে ছিলেন এবং তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। আয় না থাকায় ঋণ করা অর্থ পরিশোধের প্রচুর চাপ ছিল তার উপর। তাই হয়তো তিনি এই পথ বেছে নিয়েছেন। আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী পুরোপুরি বিধ্বস্ত।

শনিবার এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গ্রেওয়াল ‘আদাত সে মজবুর’ এবং ‘কুলদীপক’র মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া বেশকিছু ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনের কাজ তার হাতে ছিল। কিন্তু লকডাউনের কারণে কাজগুলো বন্ধ হয়ে যায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লকডাউনের ফলে অর্থসঙ্কট, ভারতীয় অভিনেতার আত্মহত্যা

আপডেট সময় ০৫:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০