ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা মারা গেছেন

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ  জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী (৭৮) মারা গেছেন।রাত ৩টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সাড়া না পেয়ে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খ্যাতিমান প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীকে ২০১৮ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার।

১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক  লাভ করেন।

১৯৪২ সালের ১৫ নভেম্বর সিলেটে জন্ম নেন জামিলুর রেজা চৌধুরী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যাপনা শেষে তিনি সর্বশেষ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পর এ দেশে যত বড় বড় ভৌত অবকাঠামো তৈরি হয়েছে, তার প্রায় প্রতিটির সঙ্গেই তিনি কোনও না কোনোভাবে জড়িত থেকেছেন।

অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম জানান, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার যোহরের নামাজের পর জানাজা নামাজ শেষে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে বনানী গোরস্থানে তার বাবা-মায়ের কবরে শায়িত করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা মারা গেছেন

আপডেট সময় ০৯:১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০