ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

২০ হাজার কোটি টাকার প্রণোদনার অর্ধেক দেবে বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টারঃ  করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য সরকার যে ২০ হাজার কোটি টাকার চলতি মূলধন দেওয়ার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, এর অর্ধেক অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক।

এ জন্য ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলো ঋণ দেওয়ার পর এ তহবিল থেকে ৪ শতাংশ সুদে অর্থ সহায়তা নিতে পারবে। এতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি সামাল দিতে ব্যাংকগুলোর যে তারল্য লাগবে, এর অর্ধেক জোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক।

নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেবে।

এর মধ্যে অর্ধেক, অর্থাৎ, ৪ দশমিক ৫ শতাংশ পরিশোধ করবে ঋণ গ্রহিতা প্রতিষ্ঠান। বাকি ৪ দশমিক ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে। এই তহবিল থেকে ঋণের অর্ধেক ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবে ব্যাংকগুলো।

সব ব্যাংক ঋণ দেওয়ার পর এ তহবিল থেকে অর্থ নিতে আবেদন করতে পারবে। তবে দুর্বল ব্যাংকগুলোর আবেদন কেস টু কেস ভিত্তিতে বিবেচনা করবে বলে জানানো হয়েছে।

এ তহবিলের মেয়াদ তিন বছর। তবে প্রতিটি ঋণের মেয়াদ এক বছর। মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ব্যাংককে টাকা ফেরত দিতে হবে ব্যাংকগুলোকে। বিলম্ব হলে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব থেকে ২ শতাংশ সুদসহ টাকা কেটে নেবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব উত্তরণে ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন। এর মধ্যে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলো জন্য একটি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

২০ হাজার কোটি টাকার প্রণোদনার অর্ধেক দেবে বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ০৪:৩৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০