ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় এক দিনেই সাতজনের করোনা শনাক্ত

ছবি : প্রতিকি

বগুড়া প্রতিনিধিঃ   বগুড়ায় নতুন করে আরও সাতজনের করোনা শনাক্ত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে বুধবার রাত দশটায় জেলা সিভিল সার্জন কার্যালয়কে এ তথ্য জানানো হয়েছে। 

করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম সাতটি নমুনা করোনা পজিটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বুধবার ল‍্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে সাতটি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ ব‍্যক্তিদের মধ্যে নারী-শিশু ও তরুণ বেশি।

সাতজনের মধ্যে বগুড়া শহরের সবুজবাগ এলাকার ৪০ বছরের একজন বাসিন্দা রয়েছেন। তিনি যশোর জেলা থেকে বগুড়ায় চাকরি সুবাদে এসেছেন। অন্য ছয়জনের মধ্যে নন্দীগ্রাম উপজেলার ১২ বছর বয়সী এক শিশু রয়েছে। সোনাতলা, সারিয়াকান্দি, শাজাহানপুর, দুপচাঁচিয়া এবং ধুনট উপজেলার একজন করে বাসিন্দা রয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১২ জনে। নতুন করে শনাক্ত সাতজনও উপসর্গহীন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান।

বগুড়ার সিভিল সার্জন গউসুল আজিম চৌধুরী বলেন, এ পর্যন্ত করোনা শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে ১০ জনের জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট কিংবা পাতলা পায়খানার মতো উপসর্গ নেই। কয়েকজন নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত ব্যক্তি রয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় এক দিনেই সাতজনের করোনা শনাক্ত

আপডেট সময় ১২:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০