ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মধ্যরাতে ঢাকা ছেড়েছেন আরও ৩০১ মার্কিনি

স্টাফ রিপোর্টারঃ  করোনাভাইরাসের আতঙ্কে চতুর্থ দফায় বাংলাদেশ ছাড়লেন আরও ৩০১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। যদিও দেশটিতে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ১৯ হাজার।

মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে ওমনি এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের একটি চার্টার্ড বিমান তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে কিছুটা বিলম্বে মধ্যরাতে ছেড়ে যায়।

এর আগে তিনটি ফ্লাইটে দেশে ফেরেন মার্কিনিরা। এর মধ্যে গত ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন নাগরিক দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মান, জাপান, মালয়েশিয়া, কানাডা ও ভুটানের নাগরিকরাও বাংলাদেশ ছেড়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মধ্যরাতে ঢাকা ছেড়েছেন আরও ৩০১ মার্কিনি

আপডেট সময় ১০:৫৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০